‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আওয়ামী লীগ সরকারের আমলে অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে প্রতি মাসে ২০০ থেকে ৩০০ কোটি টাকা ব্যয় করা হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
তার দাবি, এসব বিদ্যুৎকেন্দ্রের পেছনে বিপুল অর্থ ব্যয়ের কারণে বিদ্যুতের খরচ বেড়েছে, যার প্রভাব পড়ছে গ্রাহকের বিলে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বরগুনার বামনা উপজেলায় অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ, পূজামণ্ডপে সহায়তা কার্যক্রমের ডিও বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা ছয়টি জাতীয় বাজেটের সমপরিমাণ। এ ছাড়া বর্তমান সরকার পাঁচ মাসে ঋণের ২৬ হাজার কোটি টাকা পরিশোধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা, পূজামণ্ডপের জন্য অনুদান এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
aliul / aliul
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪