এমপি ইঞ্জিঃ এনামুলের সাথে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক'র সাথে ফুলেল শুভেচ্ছায় সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব'র কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার (২২ অক্টোবর ) বিকাল সাড়ে পাঁচটায় রাজশাহী শাহ্ মখদুম এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল নবনির্বাচিত কার্য্য নির্বাহী পরিষদের পক্ষে এমপি ইঞ্জিঃ এনামুল হক'কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব'র সিঃ সহ-সভাপতি আনন্দ টিভি রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলাম ও সাধারন সম্পাদক দৈনিক রূপালী দেশ'র রাজশাহী জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম'র এর নেতৃত্বে প্রতিনিধি দলটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গণকন্ঠের ব্যুরো প্রধান সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিন'র রাজশাহী ব্যুরো প্রধান আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক বিশ্ব মানচিত্র'র রাজশাহী ব্যুরো প্রধান ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য দৈনিক সকালের সময়'র রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, ডেইলি ইন্ডাস্ট্রির জেলা প্রতিনিধি শাহীন সাগর, সদস্য দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি জুবায়ের আলম রাজন, দৈনিক সন্ধ্যাবাণীর রাজশাহী প্রতিনিধি জুয়েল আহমেদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied