আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুতের বিল প্রসঙ্গে নুরুল ইসলাম মণি বলেন, শেখ হাসিনার আমলে স্থাপিত বিদ্যুৎকেন্দ্রগুলোর ভেতরে মেশিন নেই। টাকা আত্মসাতের উদ্দেশ্যে এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এ কারণে বর্তমানে বিদ্যুতের বিল কমানোর কোনো পথ সরকারের হাতে নেই।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, গত দুই বছরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান। দুর্গাপূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অভিভাবকদের সতর্ক করে চিফ হুইপ বলেন, ফেসবুকের ক্ষতিকর কনটেন্টের কারণে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
সভা শেষে বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করেন চিফ হুইপ। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করা হয়।
জাতীয় সর্বশেষ খবর
জেসিআই বাংলাদেশের সম্মাননা পেলেন ১০ তরুণ চেঞ্জমেকার
জেসিআই বাংলাদেশের সম্মাননা পেলেন ১০ তরুণ চেঞ্জমেকার
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
aliul / aliul
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু