ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১০-২০২৬ রাত ৮:২০

দেশের আবহাওয়া আগামী দুই দিন প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ ছাড়া সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফরিদপুরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

aliul / aliul

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ