ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

পীরগঞ্জে হামলা-অগ্নিসংযোগের অন্যতম হোতা গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ১০:২০

সম্প্রতি রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তির নাম জানায়নি র‍্যাব। এ বিষয়ে আজ শনিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে, গত ১৯ অক্টোবর পীরগঞ্জের ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জে হিন্দুপল্লীতে হামলার ঘটনা পরিকল্পিত। পরিকল্পিত না হলে এত বড় ঘটনা ঘটতো না। এর গোড়ায় আমাদের যেতে হবে। যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তদন্ত করলে বের হয়ে আসবে, এতে কারও ইন্ধন আছে কি না।

তিনি বলেন, আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, অনেক বহিরাগত সেখানে ছিলেন। যাদের চেহারা কেউ চিনতে পারেননি। তারা পেট্রোল নিয়ে এসেছিলেন।

স্পিকার বলেন, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। চাল, ডাল ও একটি করে শাড়িসহ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও তাদের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ঘরবাড়ি নির্মাণ, অর্থ দেওয়া, ব্যবসায়ীদের ফের ব্যবসা করতে সহযোগিতা ও মন্দির পুনর্নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি।

জামান / জামান

মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী

আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল