ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

এমবাপে যেখানে পারেননি, মেসি কি পারবেন গোল করতে?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ১১:৪০

বেশ আলোড়ন তুলে বার্সেলোনা থেকে লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইঁতে। তবে ক্লাবটির হয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে এখন অবধি গোলের দেখা পাননি তিনি। রোববার অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। যেটি পরিচিত ‘লে ক্লাসিকো’ নামে।

এই ম্যাচেও স্বাভাবিকভাবেই সবচেয়ে বড় নজরটা থাকবে মেসির ওপর। গত আগস্টে অভিষেক হলেও এখন অবধি লিগে গোলের দেখা পাননি তিনি। যদিও চ্যাম্পিয়ন্স লিগে ইতোমধ্যেই করে ফেলেছেন তিন গোল। একটি ম্যানচেস্টার সিটি ও বাকি দুইটি আরবি লাইপজিগের বিপক্ষে।

সে যাই হোক, অলিম্পিক মার্শেইয়ের ম্যাচটি ফ্রেঞ্চ লিগের অন্যতম উত্তাপ ছড়ানো ম্যাচ। পিএসজির চিরপ্রতিদন্দ্বী তারা। ২০১৭ সালে এই ম্যাচের অভিষেক গোল করতে ব্যর্থ হয়েছিলেন কিলিয়ান এমবাপে। যদিও এরপরের পাঁচ দেখায় ছয় বার তাদের জালে বল জড়িয়েছেন তিনি।

তবে এমবাপে গোলের দেখা না পেলেও অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে অভিষেকে গোল করেছিলেন নেইমার জুনিয়র। অবশ্য ৮৫ মিনিটের সময় পেনাল্টি থেকে এই গোল পান তিনি। ২০১২ সালে অভিষেকেই জোড়া গোল পেয়েছিলেন ক্লাবটির আরেক কিংবদন্তি জ্লাতান ইভ্রাহিমোভিচ।

তারা গোল পেলেও অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে নিজের প্রথম দুই দেখায় গোলের দেখা পাননি মেসির ঘনিষ্ঠ ব্রাজিলিয়ান রোনালদিনহো। মেসি কি এক সময়ে তার বার্সেলোনা সতীর্থদের পথেই হাঁটবেন নাকি লিগ ওয়ানে তার প্রথম গোলটিই হবে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে সেটিই এখন দেখার।

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব