‘ক্রিকেটাররা মানুষ’, বিসিবিতে যারা আছে তারাও : পাপন
বড় স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে হোঁচট খায় তারা। এরপর গণমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
পরে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জিতে ক্ষোভ ঝারেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। ক্রিকেটাররা ভুল করলেও তারা মানুষ, এমন মন্তব্য করেন তিনি। ইঙ্গিতটা যে পাপনের দিকেই ছিল, সেটাও স্পষ্ট। সম্প্রতি বেসরকারি এক টেলিভেশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এর জবাব দিয়েছেন পাপন।
তিনি বলেছেন, ‘আমার মনে হয় তার ও দলের বাকিদের একটা ব্যাপার বোঝা উচিত। যেটা সে বলল, তারা মানুষ কিন্তু একই সঙ্গে দলের সমর্থকদের সবাইও মানুষ আর বিসিবিতে যারা আছে তারাও। এখানে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। কারণ আমরা যাই বলি না কেন দল ও দেশের জন্য বলেছি। কোনো ব্যক্তির বিরুদ্ধে না।’
দলের খেলোয়াড়দের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলা ঠিক না, এমন মন্তব্যও করেন রিয়াদ। জবাবে পাপন বলেছেন, কখনও ক্রিকেটারদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেননি তিনি। সঙ্গে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচের পর রিয়াদের বক্তব্যকে ‘আবেগী’ বলছেন বিসিবি সভাপতি।
তিনি বলেছেন, ‘দুইটা জিনিস আমি বুঝতে পারছি না। যেটা ও বলল, তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলায় খারাপ লেগেছে। আমার মনে হয় না কেউ তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছে...আমি একবারের জন্যও তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলিনি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সে বলেছে আমি তাদের অপমান করেছি। আমার মনে হয় এটা শুধু আবেগী কথা।’
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর করা মন্তব্যে এখনও অটল আছেন জানিয়ে পাপন বলেছেন, ‘আমি এখনও আমার কথায় ঠিক আছি যে আমি খুশি না তাদের অ্যাপ্রোচ ও প্রথম ম্যাচের পরিকল্পনা নিয়ে। ’
এমএসএম / এমএসএম
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়