ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১০-২০২৬ দুপুর ১:৪১

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি এ কাউন্সিলের আয়োজন করে। এতে সারাদেশ থেকে আসা প্রায় ৩০০ ইমাম ও খতিব অংশ নেন।ধর্মমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যখন হ্যাঁ-না ভোট করেছিলেন, তখন বিএনপি ছিল না, ছাত্রদল ছিল না, দলের কোনো অঙ্গ-সংগঠন ছিল না। সেদিন দেশের ইমাম, ওলামা, পীর-মাশায়েখরা তার পক্ষে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তাকে জয়ী করেছিলেন। তারা আমাদের স্থায়ী বন্ধু। এই বন্ধুত্ব রক্ষা করার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে।ইমামদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের কামলা। যে কোনো কাজে হুকুম করবেন, আমরা তা পালন করার চেষ্টা করবো।ইমামদের ভাতা দেওয়ার বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নেওয়ার আগেই তারেক রহমান ইমামদের ভাতা দেওয়ার কথা চিন্তা করেছেন। এ দেশের ইমামরা বিএনপির কাছে মাথার তাজ, কলিজার টুকরা। তাদের সম্মান দিতে হবে; বিষয়টি তারেক রহমান উপলব্ধি করেছেন। এরই মধ্যে ইমামরা ভাতা পাওয়া শুরু করেছেন।ইমামদের সামাজিক ভূমিকার কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সাধারণ মানুষের পাশে থেকে ইমামরা দ্বীন ও সমাজের খেদমত করছেন। সাধারণ মানুষ অনেক সময় ইমামদের গুরুর চেয়েও বেশি সম্মান করেন। শুক্রবারের বয়ান তারা মনোযোগ দিয়ে শোনেন। পরিবারের কেউ অসুস্থ হলে কিংবা বিপদে পড়লে দোয়া চাইতে ইমামদের কাছে যান।তিনি বলেন, ইমাম, আলেম ও ওলামায়ে কেরাম ইসলামের ধারক-বাহক। তাদের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমি রক্ত দিতেও প্রস্তুত। ইমামরা নিজেদের বক্তব্যের মাধ্যমে সমাজকে সুন্দর ও সঠিক পথে পরিচালিত করতে পারেন।
ধর্মীয় সম্প্রীতি রক্ষার বিষয়ে তিনি বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে ইমামদের সতর্ক থাকতে হবে।অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা উদ্বোধনী বক্তব্য দেন। এ সময় জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন উপস্থিত ছিলেন।সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী। মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনার বিষয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।মাদরাসার মতো পবিত্র স্থানে যেন এ ধরনের গর্হিত কাজ না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Aminur / Aminur

নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের

মাদক প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া

'কাদম্বরীর মতো দেশেও না থেকেও উপস্থিতি জানান দিচ্ছেন শেখ হাসিনা'

নিজ বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে সংসদে নুসরাতের ক্ষোভ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে না, নওজোয়ান মনে হচ্ছে’

ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটো রিং পরানো সম্পন্ন

ধানমন্ডি এলাকা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএসসিসি

সংসদ ভবনে সোলার প্যানেল সমীক্ষায় অসন্তোষ, ৪৮ ঘণ্টায় নতুন জরিপের নির্দেশ

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়ে শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে আলোচনা