ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ৩:৩৯

১৪ বছর বয়সের এক স্কুল পড়ুয়া কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি'র সদস্যরা।

মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃত জাকির হোসেন (৪০) বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার।

তিনি জানিয়েছেন-মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে এসআরবি-৮ এর চৌকস আভিযানিক দল রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া থানাধীন কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীকে তাদের প্রতিবেশী অভিযুক্ত জাকির হোসেন দীর্ঘদিন থেকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকালে ওই কিশোরীকে বাড়ির পাশের ডোবার পাড়ের নির্জন জায়গায় একাকি পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

সূত্রে আরও জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ এর সহযোগিতা চাওয়ার পর তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

aliul / aliul

নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের

মাদক প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া

'কাদম্বরীর মতো দেশেও না থেকেও উপস্থিতি জানান দিচ্ছেন শেখ হাসিনা'

নিজ বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে সংসদে নুসরাতের ক্ষোভ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে না, নওজোয়ান মনে হচ্ছে’

ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটো রিং পরানো সম্পন্ন

ধানমন্ডি এলাকা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএসসিসি

সংসদ ভবনে সোলার প্যানেল সমীক্ষায় অসন্তোষ, ৪৮ ঘণ্টায় নতুন জরিপের নির্দেশ

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়ে শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে আলোচনা