ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসা নিয়েছে সাড়ে ৫ হাজার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ৪:৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে গত তিন দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। হাম ও উপসর্গে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাড়ে ৫ হাজার শিশু।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে: ৩৯ শিশু, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৫৮ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে: ১১৭ শিশু।

মৃত তিন শিশুই ছেলে। তারা হলো, ময়মনসিংহ সদর উপজেলার ৯ মাস বয়সি শিশু। সে গত ২০ অক্টোবর হাসপাতালে ভর্তি হলে ২৫ অক্টোবর সকাল ১০ টার দিকে মারা যায়।

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৫ বছর বয়সি শিশু শিশু। সে গত ১৪ অক্টোবর ভর্তি হলে ২৪ অক্টোবর রাত সাড়ে ১১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ভালুকার উপজেলার ১৫ মাস বছসি শিশু গত ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হলে ২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মারা যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইন উদ্দিন বলেন, গত মার্চ মাসের মাঝামাঝি সময় সময় থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হতে শুরু করে। এই সময়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সাড়ে ৫ হাজার শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৩০০ শিশু, একই সময়ে মোট মৃত্যু হয়েছে ৮৪ শিশুর।

aliul / aliul

নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের

মাদক প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া

'কাদম্বরীর মতো দেশেও না থেকেও উপস্থিতি জানান দিচ্ছেন শেখ হাসিনা'

নিজ বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে সংসদে নুসরাতের ক্ষোভ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে না, নওজোয়ান মনে হচ্ছে’

ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটো রিং পরানো সম্পন্ন

ধানমন্ডি এলাকা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএসসিসি

সংসদ ভবনে সোলার প্যানেল সমীক্ষায় অসন্তোষ, ৪৮ ঘণ্টায় নতুন জরিপের নির্দেশ

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়ে শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে আলোচনা