ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আর্সেনালের মাঠে ‘অপমানিত’ আর্জেন্টাইন গোলরক্ষক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ২:৩২

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শুক্রবার অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। পয়েন্ট টেবিলে তারা উঠে এসেছে ৯ নম্বরে। প্রথমার্ধেই থমাস পারটে ও আবমেয়াংয়ের গোলে এগিয়ে যায় গানাররা। পরে ব্যবধান তিনে নিয়ে যান এমিলি স্মিথ রুয়ি। 

এই ম্যাচে নিজের পুরোনো ঠিকানায় ফেরেন এমিলিয়ানো মার্টিনেজ। লন্ডনের মাঠটিতে ফেরার পর সমর্থকদের কাছ থেকে অবশ্য ভালো কিছু পাননি তিনি। বরং তাকে রীতিমতো উত্তপ্তই করেছেন আর্সেনাল সমর্থকরা। দীর্ঘদিন এই ক্লাবটিতে ছিলেন মার্টিনেজ।

খেলা চলাকালীন নিজেদের সাবেক গোলরক্ষকের সঙ্গে বর্তমান গোলরক্ষক এরন রামাসডালের সঙ্গে তুলনা করে চিৎকার করেন আর্সেনাল সমর্থকরা। চলতি মৌসুমেই যিনি শেফিল্ড ইউনাইটেড থেকে যোগ দিয়েছেন আর্সেনালে।

আর্সেনালের বিপক্ষে অ্যাস্টন ভিলা ১-০ গোলে পিছিয়ে যাওয়ার পর এমিরেটস স্টেডিয়ামের দর্শকরা বলেন, ‘তুমি এরন রামাসডালের মতো না’, ‘সে তোমার চেয়ে ভালো’। এমন চিৎকার শোনা গিয়েছে টিভি ক্যামেরাতেও। সুযোগ পেয়ে মার্টিনেজকে ক্ষেপিয়েছেন আর্সেনাল সমর্থকরা, আর্জেন্টাইন তারকাও নিশ্চয়ই জবাব দিতে মুখিয়ে থাকবেন!

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব