সমালোচনায় এনসিটিবির ৯ কর্মকর্তা বদলি
সম্প্রতি পাঠ্যবই নিয়ে নানা সমালোচনার মুখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয়জন কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়। এনসিটিবি থেকে বদলি করে তাদের বিভিন্ন সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তারা আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
প্রতিদিন কম ঘুমিয়েও শরীর-মন সতেজ থাকছে, জানুন বিজ্ঞানীদের ব্যাখ্যা
১৫ দিনের ব্যবধানে লালন মাজারের দানবাক্সে মিলল ৮ লাখ টাকা
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
তথ্য মতে, সহযোগী অধ্যাপক মো. কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, বিশেষজ্ঞ মো. হুমায়ুন কবিরকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে, বিশেষজ্ঞ আহসানুল আরেফিন চৌধুরীকে যশোরের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে, বিশেষজ্ঞ মো. আবু হানিফকে রংপুরের টিচার্স ট্রেনিং কলেজে, অধ্যাপক মো. রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, মনির হোসেন মজুমদারকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে, মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে, আফসানা আইয়ুবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে এবং এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে বদলি করা হয়েছে।
এর আগে রোববার (২৫ অক্টোবর) পাঠ্যবইয়ের ‘দাঁড়িপাল্লাকাণ্ডে’ এনসিটিবির কর্মকর্তা মু. আবদুল্লাহ আল যোবায়েরকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছিল।
aliul / aliul
নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর
সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের
মাদক প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া
'কাদম্বরীর মতো দেশেও না থেকেও উপস্থিতি জানান দিচ্ছেন শেখ হাসিনা'
নিজ বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে সংসদে নুসরাতের ক্ষোভ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে না, নওজোয়ান মনে হচ্ছে’
ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের
গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি
আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটো রিং পরানো সম্পন্ন
ধানমন্ডি এলাকা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএসসিসি
সংসদ ভবনে সোলার প্যানেল সমীক্ষায় অসন্তোষ, ৪৮ ঘণ্টায় নতুন জরিপের নির্দেশ