ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

এনবিআরের পূর্ণাঙ্গ দায়িত্বে আহসান হাবিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৬ রাত ৮:১৩

‎জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আহসান হাবিব। একই সঙ্গে তাঁকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদেও নিয়োগ দিয়েছে সরকার। এর ফলে দুই পদে তাঁর ভারপ্রাপ্ত দায়িত্বের অবসান হলো।

সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চতর নিয়োগ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

‎জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আহসান হাবিবকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। অবসরে যাওয়ার আগে তাঁকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

‎এর আগে মো. আহসান হাবিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

‎দীর্ঘ কর্মজীবনে কর প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন

‎মো. আহসান হাবিব বিসিএস ১৫তম ব্যাচের কর ক্যাডারে প্রথম স্থান অধিকার করে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সরকারি চাকরিতে যোগ দেন।

‎দীর্ঘ কর্মজীবনে তিনি কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকার কর অঞ্চল-১, ২, ৩, ৭, ৮ ও ১৫ ছাড়াও খুলনা ও রংপুর কর অঞ্চলে কাজ করেছেন তিনি। এ ছাড়া খুলনা ও রাজশাহী কর আপিল অঞ্চল এবং কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

‎এ ছাড়া তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

‎দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কর প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার জাতীয় রাজস্ব বোর্ডের পূর্ণাঙ্গ চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেলেন মো. আহসান হাবিব।

এমএসএম / এমএসএম

নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের

মাদক প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া

'কাদম্বরীর মতো দেশেও না থেকেও উপস্থিতি জানান দিচ্ছেন শেখ হাসিনা'

নিজ বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে সংসদে নুসরাতের ক্ষোভ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে না, নওজোয়ান মনে হচ্ছে’

ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটো রিং পরানো সম্পন্ন

ধানমন্ডি এলাকা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএসসিসি

সংসদ ভবনে সোলার প্যানেল সমীক্ষায় অসন্তোষ, ৪৮ ঘণ্টায় নতুন জরিপের নির্দেশ

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়ে শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে আলোচনা