বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টস হেরে প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি প্রোটিয়াদের। পাওয়ার প্লে'র ছয় ওভারে মাত্র ২৯ রান করতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা।
অবশ্য ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা দারুণই কেটেছিল দক্ষিণ আফ্রিকার। মিচেল স্টার্কের প্রথম বলেই দুই রান নেন অধিনায়ক টেম্বা বাভুমা। পরে তৃতীয় ও চতুর্থ বলে হাঁকান ব্যাক টু ব্যাক বাউন্ডারি। সেই ওভার থেকে আসে ১১ রান।
কিন্তু এই শুরুটা ধরে রাখতে পারেননি প্রোটিয়া অধিনায়ক। গ্লেন ম্যাক্সওয়েলের করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড হয়ে যান ৭ বলে ১২ রান করা বাভুমা। পরের ওভারের প্রথম বলে ইনফর্ম রসি ফন ডার ডুসেনকে কট বিহাইন্ড করেন জশ হ্যাজলউড।
মাত্র ১৬ রানে ২ উইকেট হারানো প্রোটিয়াদের চাপ আরও বাড়ে কুইন্টন ডি ককের অদ্ভুত বোল্ড আউটে। হ্যাজলউডের করা ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলটি ছিলো লেগস্ট্যাম্পে খাটো লেন্থের ডেলিভারি। স্কুপ করার চেষ্টায় বল আঘাত হানে ডি ককের থাই প্যাডে।
ডি কক ভেবেছিলেন বল চলে গিয়েছে দূরে, তাই সিঙ্গেল নেয়ার ভঙ্গি করেন তিনি। কিন্তু বল তখন এক ড্রপ করে আঘাত হানে স্ট্যাম্পে, বিদায়ঘণ্টা বেজে যায় ডি ককের। আউট হওয়ার আগে ১২ বল খেলে মাত্র ৭ রান করতে পেরেছেন এ তারকা উইকেটরক্ষক ব্যাটার।
এমএসএম / এমএসএম
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়