ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ইসরায়েলের নির্বাচনে কে জিতল, তা নিয়ে ‘মাথাব্যাথা’ নেই হিজবুল্লাহর


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ১১:৩০

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন শেষ হলেও ভোটের জটিল সমীকরণের কারণে কে প্রধানমন্ত্রী হচ্ছেন— তা এখনও নির্ধারণ করা যায়নি। অনেকে এ নির্বাচন বাতিল করে ফের নির্বাচনের দাবিও তুলছেন।

তবে ইসরায়েলের অন্যতম শক্তিশালী বৈরীপক্ষ হিজবুল্লাহর এ নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। ইসরায়েলের প্রতিবেশী দেশ লেবাননের এই ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীটির প্রধঅন নাইম কাসেম জোর দিয়ে বলেছেন, ইসরায়েলে যেই জয়ী হোক না কেন, দেশটির বিরুদ্ধে তাদের ‘প্রতিরোধ’ সংগ্রাম অব্যাহত থাকবে।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ৮৫ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট প্রধান বিরোধী জোটের চেয়ে সামান্য এগিয়ে রয়েছে, তবে পুরোপুরি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তারা।

বুধবার এক লিখিত বিবৃতিতে নাইম বলেছেন, “ইসরায়েল কে শাসন করছে তা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। তবে এটি স্পষ্ট যে, তারা তাদের দখলদারিত্ব চালিয়ে যেতে পারবে না এবং আমাদের ভূখণ্ড থেকে তাদের সরে যেতেই হবে।”

তিনি আরও বলেন, “প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে... এবং আমাদের ওপর ও লেবাননের ওপর চালানো যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। যতক্ষণ পর্যন্ত দখলদারিত্ব ও আগ্রাসন বজায় থাকবে, ততক্ষণ হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনার কোনো অবকাশ নেই।”

লেবাননের রাজনীতিতে এক সময়ের অত্যন্ত প্রভাবশালী এই গোষ্ঠীটি গত দু’বছরে ইসরায়েলের বিরুদ্ধে দুটি যুদ্ধে জড়িয়ে পড়ার পর বেশ দুর্বল হয়ে পড়েছে।

গত জুন মাসে লেবানন ও ইসরায়েলি কর্তৃপক্ষ একটি কাঠামো চুক্তিতে স্বাক্ষর করেছিল। সেই চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলের পর্যায়ক্রমে সরে আসা এবং ওই এলাকায় লেবানিজ সেনাবাহিনী মোতায়েনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল।

তবে ইসরায়েল এখনো তাদের দখলকৃত অঞ্চল ও এর আশপাশে বিচ্ছিন্নভাবে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহও তাদের নিরস্ত্রীকরণের জন্য সরকারের নেওয়া পরিকল্পনা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: এএফপি, আরব নিউজ

aliul / aliul

ইসরায়েলের নির্বাচনে কে জিতল, তা নিয়ে ‘মাথাব্যাথা’ নেই হিজবুল্লাহর

ইসরায়েলে নির্বাচন : গণনা প্রায় শেষ, কে বিজয়ী এখনও অস্পষ্ট

স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত

নেতানিয়াহু-আইজেনকোত দুজনের চরিত্র এক, উভয়ই চান ‘গ্রেটার ইসরায়েল’

ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের হুঁশিয়ারি তেহরানের

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

নেতানিয়াহু বা বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা না পেলে কী ঘটবে

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত

নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা দাবি, ডানপন্থি সরকার গঠনের আহ্বান

শান্তির বিনিময়ে হুথিদের ১০০ কোটি ডলার প্রদানের প্রস্তাব সৌদির

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে হবেন জানা যাবে কখন?