নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা দাবি, ডানপন্থি সরকার গঠনের আহ্বান
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, তার জোট নির্বাচনে ‘সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা’ অর্জন করেছে। একই সঙ্গে তিনি দ্রুত একটি ‘জাতীয় ডানপন্থি সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) জেরুজালেমে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু এই আহ্বান জানান।
তিনি বলেন, প্রথমত, আমাদের দল লিকুদই সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই। দ্বিতীয় বিষয়টিও সমানভাবে স্পষ্ট—তা হলো, ডানপন্থি রাজনৈতিক জোট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, এবং এটি একটি সুনির্দিষ্ট ও স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা।
ইসরায়েলকে রক্ষায় জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, আমাদের একটি শক্তিশালী জাতীয় ডানপন্থি সরকার গঠন করা প্রয়োজন। এ সময় আরব দলগুলোর ওপর নির্ভর করে কোনো সরকার গঠন না করার বিষয়ে সতর্ক করে তিনি দাবি করেন, ওই দলগুলো ইসরায়েলের অস্তিত্বেরই বিরোধী।
ভাষণে নেতানিয়াহু ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলোর তীব্র সমালোচনা করেন। বিরোধী দলগুলোকে এগিয়ে রেখে ভুয়া বুথফেরত জরিপ প্রচারের মাধ্যমে গণমাধ্যমগুলো তার সমর্থকদের ভোটদানে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে বলেও তিনি অভিযোগ তোলেন।
সূত্র: আল জাজিরা
aliul / aliul
নেতানিয়াহু বা বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা না পেলে কী ঘটবে
নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো
মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত
নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা দাবি, ডানপন্থি সরকার গঠনের আহ্বান
শান্তির বিনিময়ে হুথিদের ১০০ কোটি ডলার প্রদানের প্রস্তাব সৌদির
ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে হবেন জানা যাবে কখন?
সুদানে ড্রোন হামলায় নিহত ২১
ইসরায়েলের নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু
গরিবের এক বছরের ‘নিঃশ্বাস’ আর ধনকুবেরের মাত্র একদিনের বিলাস!
অনুমতি দিলো পার্লামেন্ট, সৌদিতে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিসর
ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প
ইসরায়েলে নির্বাচন : রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেতানিয়াহু