অনুমতি দিলো পার্লামেন্ট, সৌদিতে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিসর
হুথি গোষ্ঠীর একের পর এক হামলায় জর্জরিত সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানো সংক্রান্ত একটি বিল পাস হয়েছে সংসদে। গতকাল সোমবার মিসরের পার্লামেন্ট থেকে দেওয়া এক বিবৃতি জানানো হয়েছে এ তথ্য।
বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবকে সামরিক সহায়তা প্রদানে অনুমোদনের জন্য পার্লামেন্ট বরাবার লিখিতভাবে অনুরোধ জানিয়েছিলেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি। সেই অনুরোধ বিল আকারে গতকাল পার্লামেন্টে তোলার পর অধিকাংশ এমপি সেটির পক্ষে ভোট দেন।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরবকে সামরিক সহায়তা প্রদানের এই অনুরোধ জানিয়েছিলেন প্রেসিডেন্ট সিসি। এই সহায়তাতর মধ্যে সেনা মোতায়েনের মতো বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়ে। মঙ্গলবার পার্লামেন্টে এ বিলটির ওপর ঘণ্টাব্যপী রুদ্ধদ্বার আলোচনা শেষে এটির ওপর ভোটাভুটি হয়।
পার্লামেন্টের বিবৃতিতে বলা হয়েছে, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হওয়া এই অনুমোদনের ফলে প্রেসিডেন্ট সিসি এখন সৌদি আরবের ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং পবিত্র স্থানগুলো রক্ষার জন্য দেশটির সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।
আরও বলা হয়েছে, আইনপ্রণেতারা আঞ্চলিক পরিস্থিতি এবং মিশর ও আরব জাতীয় নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্বতন্ত্র আইনপ্রণেতারা অংশ নেন।
পার্লামেন্টের এ অনুমোদন গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মিশরের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের সভার সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
হুথি হামলা থেকে সৌদি আরবকে নিরাপদ রাখতে মিসর সুনির্দিষ্টভাবে কী কী পদক্ষেপ নেবে— সে সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি পার্লামেন্টের বিবৃতিতে। এমনকি মিসরীয় সেনা মোতায়েনের বিষয়টিও স্পষ্টভাবে ঘোষণা করা হয়নি।
এর আগে ২৫ অক্টোবর (সোমবার) প্রেসিডেন্ট সিসির অনুরোধে গত সপ্তাহে অনুষ্ঠিত দুটি বৈঠকের ধারাবাহিকতায়, পার্লামেন্ট স্পিকার হিশাম বাদাওয়ির সভাপতিত্বে তৃতীয় রুদ্ধদ্বার অধিবেশনে আইনপ্রণেতারা আলোচনা চালিয়ে যান।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনি হুথি গোষ্ঠীর চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই অনুমোদন এল।
aliul / aliul
গরিবের এক বছরের ‘নিঃশ্বাস’ আর ধনকুবেরের মাত্র একদিনের বিলাস!
অনুমতি দিলো পার্লামেন্ট, সৌদিতে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিসর
ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প
ইসরায়েলে নির্বাচন : রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেতানিয়াহু
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
ফ্রান্স থেকে স্পেন : ইউরোপজুড়ে কেন আন্দোলনে নামছে জেন-জি?
মালয়েশিয়ার স্ক্যাম সেন্টার থেকে ৪ বাংলাদেশি আটক
সানায় হুথিদের ২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করল সৌদি জোট
মক্কা জোট : সৌদি, তুরস্ক আর পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান
ইরানে ফের অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র, শুধু ট্রাম্পের অনুমতির অপেক্ষা
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা