ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নেতানিয়াহুকে সরাতে সহায়তায় প্রস্তুত আরব দলগুলো


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২৬ বিকাল ৬:৩২

যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলো নতুন সরকারকে রাজনৈতিক সহায়তা করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে ইসরায়েলি আরব দল জয়েন্ট লিস্ট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট বলেছে, “আমাদের জনগণ এ মুহূর্তের গুরুত্ব সম্পর্কে জানে এবং তারা ঝাঁকে ঝাঁকে ভোট দিতে গিয়েছিলেন। জয়েন্ট লিস্ট তার সর্বশক্তি দিয়ে নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে কাজ করবে। নেতানিয়াহুর একটি বিকল্প সরকার তৈরিতে আমরা রাজনৈতিক সহায়তা করতে প্রস্তুত। যেই সরকার সত্যিকারের বিকল্প হবে এবং বর্তমান সরকারের বর্ণবাদী নীতিতে সত্যিকারের পরিবর্তন আনবে।”

এরআগে জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন চ্যানেল-১৩-কে বলেছিলেন, “যারাই নেতানিয়াহুর রক্তপাত সরকারের সত্যিকারের বিকল্প চায়, তাদের আমাদের সঙ্গে কথা বলতে হবে সেই পথ খোলার জন্য, যেটির আকাঙ্খা ইসরায়েলি জনগণ করছে।”

এদিকে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আসন আছে ১২০টি। এরমধ্যে দুই আরব দল জয়েন্ট লিস্ট এবং রা’ম মিলে ১৯টি আসন পেতে যাচ্ছে। ফলে তাদের ছাড়া এখন ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রক্রিয়া প্রায় অসম্ভব হয়েছে। নেতানিয়াহুর বিরোধী ইহুদি দলগুলো যদি সরকার গঠন করতে চায় তাহলে আরবদের সঙ্গে জোট করতে হবে। নয়ত নেতানিয়াহুর সঙ্গেই তাদের সমঝোতা করতে হবে। আর এটিও যদি না হয় তাহলে নতুন করে নির্বাচন আয়োজন করতে হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

aliul / aliul

নেতানিয়াহুকে সরাতে সহায়তায় প্রস্তুত আরব দলগুলো

ইসরায়েলি আরব দল : বিদেশি ইহুদিদের গর্ব, দেশীদের জন্য হুমকি

যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি বোলসোনারোর

ইসরায়েলের নির্বাচনে কে জিতল, তা নিয়ে ‘মাথাব্যাথা’ নেই হিজবুল্লাহর

ইসরায়েলে নির্বাচন : গণনা প্রায় শেষ, কে বিজয়ী এখনও অস্পষ্ট

স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত

নেতানিয়াহু-আইজেনকোত দুজনের চরিত্র এক, উভয়ই চান ‘গ্রেটার ইসরায়েল’

ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের হুঁশিয়ারি তেহরানের

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

নেতানিয়াহু বা বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা না পেলে কী ঘটবে

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত