ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বিএনপিকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ দুপুর ৩:৭

বিএনপিকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, দলের মধ্যে আরেকটি দল তৈরি করলে নিজেদেরই ক্ষতি হয়। তাই দলের ঐক্য বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর)রাজধানীর যাত্রাবাড়িতে সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক মরহুম আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলার মরহুম বাদল সরদারের জন্য দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, যার দল নাই, তার বল নাই। দলের উপরে কোনো বিকল্প নাই। কাজেই দলটাকে সুসংগঠিত করতে হবে। দলের মধ্যে আরেকটা দল বানাইলে নিজেদেরই ক্ষতি হয়।

বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বর্তমান নেতা তারেক রহমানের বাইরে সবাই দলের কর্মী। নেতাকর্মীদের এ বিষয়টি মনে রাখতে হবে।

বিএনপির গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, এ সময়ে নেতাকর্মীরা অসংখ্য মামলা খেয়েছেন এবং কারাগারে গিয়েছেন। বিএনপির বিরুদ্ধে অসংখ্য রাজনৈতিক মামলা হয়েছে।

বিরোধী দলের সমালোচনার প্রসঙ্গে আবদুস সালাম বলেন, সরকার গঠনের পাঁচ-ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয়। বিদ্যুৎ, গ্যাস, পানি ও ব্যাংক খাতের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যার সমাধানে সরকারকে সময় দিতে হবে। বিএনপি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। বাংলাদেশের প্রতিটি দুর্দিনে দলটি জনগণের পাশে ছিল। এখনো জনগণ বিএনপির পাশে রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবীর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

aliul / aliul

বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী

সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ

কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেয়া চলবে না: জামায়াত আমীর

আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চাই না: ফয়জুল করীম

ঢাকাকে নতুন করে গড়তে গণবিক্ষোভ ছড়িয়ে দেওয়ার ঘোষণা এনসিপির: নাসীরুদ্দিন পাটওয়ারী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির পাল্টাপাল্টি বক্তব্য সমন্বয়হীনতার প্রমাণ

বিএনপিকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

দেশ কোন পথে, প্রশ্ন জামায়াত আমিরের

আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান

ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ চান রিজভী

মন খারাপ করার অধিকারও নেই, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে