ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেয়া চলবে না: জামায়াত আমীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ১১:৩

কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে লংমার্চ পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, অতীত থেকে শিক্ষা না দিয়ে জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করছে বিএনপি।

তিনি বলেন, মাতারবাড়ি সমুদ্রবন্দর নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে, কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেয়া চলবে না।

বিপ্লবের হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, ৭ দফা দাবি না মানা হলে আরেকটি অনিবার্য বিপ্লব করা হবে।

একই সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি।

জাল ভোটের অভিযোগ করে তিনি বলেন, ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের দিয়ে ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিয়েছে বিএনপি।

তিনি আরও বলেন, সরকারের দলীয় সংকীর্ণতা পুরো জাতিকে জিম্মি করে রেখেছে। ৭ দফা দাবি না মানলে ক্ষমতা ছেড়ে দিন, না হলে আপনাদের পরিণতি হবে বিগত সরকারের মতোই।

aliul / aliul

বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী

সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ

কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেয়া চলবে না: জামায়াত আমীর

আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চাই না: ফয়জুল করীম

ঢাকাকে নতুন করে গড়তে গণবিক্ষোভ ছড়িয়ে দেওয়ার ঘোষণা এনসিপির: নাসীরুদ্দিন পাটওয়ারী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির পাল্টাপাল্টি বক্তব্য সমন্বয়হীনতার প্রমাণ

বিএনপিকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

দেশ কোন পথে, প্রশ্ন জামায়াত আমিরের

আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান

ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ চান রিজভী

মন খারাপ করার অধিকারও নেই, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে