ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির পাল্টাপাল্টি বক্তব্য সমন্বয়হীনতার প্রমাণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ দুপুর ৩:৮

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পাল্টাপাল্টি বক্তব্যই প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সরকারের কার্যকরী সমন্বয় নেই এবং বাহিনীটি সরকারের নিয়ন্ত্রণেও নেই।

শুক্রবার (৩০ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​শেখ ফজলুল করীম মারুফ বলেন, সম্প্রতি এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন, সরকার অনুমতি দিলে আমরা সেটাই করব। তবে পরবর্তী সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সেই বক্তব্য সরাসরি নাকচ করে জানান, সরকার ক্রসফায়ার চায় না এবং এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

​এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আগেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মনগড়া বক্তব্য দিয়েছেন। গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জায়গা থেকে এমন দায়সারা বক্তব্য রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোকে ভেঙে দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রশাসনের কার্যকর সমন্বয় নিশ্চিত করতে তিনি প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও উদ্যোগ দাবি করেন।

​সভায় সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ও কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বলেন, রাষ্ট্রীয় অর্থ খরচ করে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা 'সংস্কার কমিশন' নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, ৯ মাস পার হলেও তা দেখা যাচ্ছে না। সরকারের এই উদাসীনতা ও গড়িমসি জনগণ মেনে নেবে না। গণভোটের রায় কার্যকর না করলে সময়মতো জনগণই এর জবাব দেবে।

aliul / aliul

বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী

সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ

কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেয়া চলবে না: জামায়াত আমীর

আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চাই না: ফয়জুল করীম

ঢাকাকে নতুন করে গড়তে গণবিক্ষোভ ছড়িয়ে দেওয়ার ঘোষণা এনসিপির: নাসীরুদ্দিন পাটওয়ারী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির পাল্টাপাল্টি বক্তব্য সমন্বয়হীনতার প্রমাণ

বিএনপিকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

দেশ কোন পথে, প্রশ্ন জামায়াত আমিরের

আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান

ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ চান রিজভী

মন খারাপ করার অধিকারও নেই, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে