ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আইজেনকোতের সঙ্গে ঐক্য সরকার গঠনে আগ্রহী নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ১২:৩৯

দখলদার ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিরোধী জোটগুলোর সঙ্গে ঐক্য সরকার গঠনে আগ্রহী বলে জানিয়েছেন তার এক সহযোগী।

ইসরায়েলের পার্লামেন্টে গত সপ্তাহে নির্বাচন হয়। তবে কোনো দল ও জোট সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গঠনে নেসেটের ১২০টি আসনের মধ্যে অন্তত ৬১টি আসন লাগবে।

কিন্তু নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অপরদিকে প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকোতের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৯টি আসন। আর আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

এরমধ্যে আইজেনকোতের জোট ও আরব দলগুলো মিললে তারা সহজেই সরকার গঠন করতে পারবে। তবে গাদির জোটে অন্য যেসব দলের নেতা আছেন তারা আরবদের ওপর নির্ভরশীল হতে চান না। ফলে এখন সরকার গঠন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

গতকাল রোববার ইসরায়েলের কান পাবলিক ব্রডকাস্টার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সরকার গঠনে কোনো সমাধান না আসায় নেতানিয়াহু ঐক্য সরকার গঠনে আগ্রহী। আর এই সরকারের গ্যারান্টর হিসেবে থাকবেন ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হারজগ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ নিয়ে নেতানিয়াহুর মিত্র বেনি বিটন সংবাদমাধ্যমটিকে বলেছেন, “আমি সরাসরি সূত্রের ভিত্তিতে বলছি: বেঞ্জামিন নেতানিয়াহু ঐক্য চান… আমি এটি আমার নিজের ভাষায় বলছি। আমি নিশ্চিত করে বলছি এটি কোনো কূটকৌশলও নয় বা নির্বাচনী কৌশলও নয়। নেতানিয়াহু ঐক্য চান।”

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন, উগ্রপন্থি বেজালেল স্মোরিচ এবং ইতামার বেন গিভিরকে বাদ দিয়ে যেন তারা ঐক্য সরকার গঠন করে।

সূত্র : কান পাবলিক ব্রডকাস্টার

aliul / aliul

যুদ্ধ শুরুর শঙ্কায় উচ্চ সতর্কতায় ইসরায়েল

মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে হামলা চালাতে ট্রাম্পকে চাপ নেতানিয়াহুর

আইজেনকোতের সঙ্গে ঐক্য সরকার গঠনে আগ্রহী নেতানিয়াহু

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

এল নিনোর ভয়াবহ তাণ্ডব মোকাবিলায় বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

শর্ত পূরণ হলে দুইদিনের মধ্যে হরমুজ খুলে দেবে ইরান

আরব উপসাগরে কাতারের গ্যাসবাহী ট্যাংকারে হামলা

সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড এন্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান, জানালেন বিপ্লবী গার্ডের কমান্ডার

সমাবেশের পর সমর্থকদের দোকানে গিয়ে কেনাকাটা করতে বললেন রাহুল গান্ধী

নতুন সামরিক অভিযান চালানোর বিষয়ে ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

‘১০ মিনিটে শেষ করতে পারব’, ইরানের পিকঅ্যাক্সে হামলার ইঙ্গিত ট্রাম্পের