যুদ্ধ শুরুর শঙ্কায় উচ্চ সতর্কতায় ইসরায়েল
ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল। আজ সোমবার (২ নভেম্বর) সকালে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালা জানিয়েছে, যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে এমন বিষয় মাথায় রেখে ইসরায়েল সরকার তাদের বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক গোয়েন্দা শাখাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে।
ওয়ালা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কথা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে হামলার তারিখ ও সময় নির্ধারণ করেন তাহলে ইসরায়েলকে তা আগে থেকেই জানানো হবে। যেন ইসরায়েলও ইরানের পাল্টা হামলা থেকে বাঁচতে প্রস্তুতি নিতে পারে। সংবাদমাধ্যমটি বলেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন প্রতিশ্রুতি নজিরবিহীন।
আগামীকাল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন। আশঙ্কা বাড়ছে নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরানে নতুন হামলা শুরু হবে।
এরআগে গতকাল আরেক ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি অনুরোধ করে তাহলে ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেবে ইসরায়েল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে ইসরায়েলের নেভাতিম এবং উদভা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ১০টি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। এরসঙ্গে ইসরায়েলে বাড়তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল ইন্টারসেপ্টর মোতায়েন করা হয়েছে।
গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় তিনি ইরানে মধ্যবর্তী নির্বাচনের পরই হামলার জন্য ট্রাম্পকে তাগাদা দেন।
সূত্র: ওয়ালা
aliul / aliul
যুদ্ধ শুরুর শঙ্কায় উচ্চ সতর্কতায় ইসরায়েল
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে হামলা চালাতে ট্রাম্পকে চাপ নেতানিয়াহুর
আইজেনকোতের সঙ্গে ঐক্য সরকার গঠনে আগ্রহী নেতানিয়াহু
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
এল নিনোর ভয়াবহ তাণ্ডব মোকাবিলায় বলিভিয়ায় জরুরি অবস্থা জারি
শর্ত পূরণ হলে দুইদিনের মধ্যে হরমুজ খুলে দেবে ইরান
আরব উপসাগরে কাতারের গ্যাসবাহী ট্যাংকারে হামলা
সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড এন্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি
যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান, জানালেন বিপ্লবী গার্ডের কমান্ডার
সমাবেশের পর সমর্থকদের দোকানে গিয়ে কেনাকাটা করতে বললেন রাহুল গান্ধী
নতুন সামরিক অভিযান চালানোর বিষয়ে ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি