হরমুজে হামলার শিকার হওয়া কাতারের গ্যাসবাহী ট্যাংকারটি পাকিস্তানে আসছিল
হরমুজ প্রণালির আরব উপসাগরে গত শুক্রবার হামলার শিকার হয় কাতারের গ্যাসবাহী ট্যাংকার আল মায়েদা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ওই ট্যাংকারটি গ্যাস নিয়ে পাকিস্তানে আসছিল। আর পাকিস্তানও ইরানের কাছ থেকে ট্যাংকার হরমুজ পার হওয়ার অনুমতি নিয়েছিল। তা সত্ত্বেও এটিতে হামলা হয়েছে।
পরে ট্যাংকারটি তার পথ পরিবর্তন করে আবারও উল্টো দিকে চলে যায়।
গতকাল শনিবার কাতারের সরকারি গ্যাস সরবরাহ প্রতিষ্ঠান জানায়, আরব উপসাগরে তাদের ট্যাংকার হামলার শিকার হয়েছে।
কাতারের মালিকানাধীন হলেও ট্যাংকারটি চলে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা নিয়ে। এটি কাতার থেকে গ্যাস লোড করে পাকিস্তানের দিকে আসছিল বলে নাম প্রকাশ না করার শর্তে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।
ভারতের জাহাজ চলাচল মন্ত্রী সর্বনান্দ সোনোওয়াল জানিয়েছেন, কাতারের ওই ট্যাংকারটিতে ছয় ভারতীয়সহ ২৫জন ক্রু ছিলেন এবং তারা নিরাপদ আছেন। তবে তিনি এর বাইরে বিস্তারিত কোনো কিছু আর জানাননি।
ব্লুমবার্গ জানিয়েছে, এটি এখনো স্পষ্ট নয় পাকিস্তানের দিকে যাওয়া ট্যাংকারে কেন ইরান হামলা চালিয়েছে। কারণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে দেশটি ইরানের কাছ থেকে সুবিধা নিয়ে হরমুজ দিয়ে জ্বালানি আনা অব্যাহত রেখেছিল।
ব্লুমবার্গ আরও জানিয়েছে, পাকিস্তান গত মাসে কাতার থেকে আরও কয়েকটি ট্যাংকার ইরানের সঙ্গে সমন্বয় করে হরমুজ পার করে ওমান উপসাগর পর্যন্ত নিয়ে এসেছে।
এ নিয়ে পাকিস্তান ও ইরানের সরকার বা জ্বালানি মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
সূত্র: ব্লুমবার্গ
aliul / aliul
স্বজনহীন তরুণের বিয়েতে অচেনাদের ঢল, গাড়ি বহরের সঙ্গে এল বিশাল বরযাত্রী
মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পকে কি ক্ষমতা ছাড়তে হবে?
মার্কিন মধ্যবর্তী নির্বাচন : জয়-পরাজয়ের হিসাব-নিকাশ কার পক্ষে?
যুদ্ধের ইতি টানতে খসড়া প্রস্তাব, দোহা ছেড়েছেন ইরানি প্রতিনিধিরা
সৌদিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
হরমুজে হামলার শিকার হওয়া কাতারের গ্যাসবাহী ট্যাংকারটি পাকিস্তানে আসছিল
যুদ্ধ শুরুর শঙ্কায় উচ্চ সতর্কতায় ইসরায়েল
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে হামলা চালাতে ট্রাম্পকে চাপ নেতানিয়াহুর
আইজেনকোতের সঙ্গে ঐক্য সরকার গঠনে আগ্রহী নেতানিয়াহু
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
এল নিনোর ভয়াবহ তাণ্ডব মোকাবিলায় বলিভিয়ায় জরুরি অবস্থা জারি