ওমান উপকূলে জাহাজে হামলায় ভারতীয় নাবিক নিহত
ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে অজ্ঞাত বস্তুর হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার নয়াদিল্লির এক বিবৃতিতে ভারতীয় ওই জাহাজে হামলার তথ্য জানানো হয়েছে।
দেশটির নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, ‘এমএসভি আল জুসুফি’ নামের ওই মালবাহী জাহাজে মোট ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘ওমানের উপকূলরক্ষী বাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজের ১৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে। তবে অত্যন্ত দুঃখজনকভাবে গুজরাটের বাসিন্দা ও ওই জাহাজের নাবিক গন্ধার নাহিম আজিজ গুরুতর আহত হয়ে প্রাণ হারিয়েছেন।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মার্চেন্ট শিপিংয়ে সর্বোচ্চ সংখ্যক নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। ২০২৫ সালের হিসাব মতে, দেশটিতে ৩ লাখ ২০ হাজারেরও বেশি সক্রিয় নাবিক রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালি অঞ্চলে বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলার ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার বারবার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সমুদ্রসীমায় নিরাপদ ও অবাধ জাহাজ চলাচলের দাবি জানিয়ে আসছে।
সূত্র: এনডিটিভি।
aliul / aliul
ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে, বললেন ট্রাম্প
কয়েক হাজার ইনজেকশনসহ বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাওয়া যাত্রী আটক
যুক্তরাষ্ট্রের নির্বাচনে অন্যতম আলোচিত আব্দুল এল সায়েদ, জিতবেন তিনি?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কারা নির্বাচিত হবেন, এর গুরুত্ব কী?
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ওমান উপকূলে জাহাজে হামলায় ভারতীয় নাবিক নিহত
মার্কিন নির্বাচন: বাংলাদেশ সময় অনুযায়ী কখন শুরু, ফল জানা যাবে কখন?
থাইল্যান্ডে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, পর্যটকদের ভিসার মেয়াদ কমানোর দাবি
ডেমোক্রেটরা মধ্যবর্তী নির্বাচনে জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থনে ধস
মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের শেষ মুহূর্তেও বিতর্ক ও আইনি লড়াই