ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নির্বাচনে অন্যতম আলোচিত আব্দুল এল সায়েদ, জিতবেন তিনি?


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২৬ বিকাল ৭:৩৭

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অন্যতম আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন দেশটির মিশিগান অঙ্গরাজ্যের সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুল এল সায়েদ। তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বি হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্য মাইক রজার্স।

আব্দুল এল সায়েদ ডেমোক্র্যাটসদের নিজস্ব নির্বাচনে জয় পেয়ে আজকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই লড়াইয়ে তিনি শুরু থেকেই ব্যাপক বাধার মুখে পড়েছেন। সর্বশেষ তার নিজ দলের পার্লামেন্টেরিয়ান হেলি স্টিভেনস তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন গতকাল।

এই হেলি ডেমোক্র্যাটসদের প্রাইমারি নির্বাচনে এল সায়েদের কাছে হেরেছেন। ফলে তিনি সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। সাধারণত নিজ দলের প্রার্থীকে সমর্থন জানানোর কথা থাকলেও তিনি বিরোধী দলের প্রার্থীকে সমর্থন দিয়েছেন।

আব্দুল এল সায়েদ ছোট বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। তার বাবা-মা ছিল মিসরের অভিবাসী। কিন্তু যুক্তরাষ্ট্রে আসার পর তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর বাবা ও সৎ মায়ের কাছে বড় হয়েছেন তিনি।

আব্দুল এল সায়েদ কী জিতবেন?

মিশিগানের ভোটাররা বিভিন্ন সম্প্রদায়ের। ফলে এখানকার নির্বাচন ও এর ফলাফলও অনেক জটিল। মিশিগানে বিপুল ইহুদি, মুসলিম এবং কৃষ্ণাঙ্গ আছে।

সেখানে নির্বাচনের আগে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা, ইহুদি বিদ্বেষের অভিযোগগুলো ভোটের লড়াইকে কঠিন করে দিয়েছে। এসব বিষয়ের ওপর বিবেচনা করেই নির্ধারিত হবে কাকে আসলে সেখানকার মানুষ সিনেটে পাঠাবেন।

এল সায়েদ এবারই প্রথমবারের মতো সিনেটে নির্বাচন করছেন। এরআগে তিনি ওয়েন কাউন্টির স্বাস্থ্য পরিচালক ছিলেন।

অপরদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান পার্টির মাইক রজার্সের জন্য এবারের নির্বাচন সিনেটর হওয়ার আরেকটি সুযোগ। তিনি মিশিগানের সর্বশেষ সিনেট নির্বাচনে ২০ হাজারেরও কম ভোটে হেরে গিয়েছিলেন।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, মিশিগানে ১৯৯৪ সালের পর রিপাবলিকান পার্টির কোনো সিনেটর প্রার্থী জিততে পারেননি। এবারো যদি সেখানকার মানুষ এ ধারা বজায় রাখেন তাহলে আব্দুল এল সায়েদ বিজয়ী হবেন।

বর্তমানে সেখানকার সিনেটর হলে ডেমোক্র্যাটিক পার্টির গ্যারি পিটার্স। তবে তিনি রাজনীতি থেকে অবসর নিয়ে এবার আর নির্বাচন না করার ঘোষণা দেন। এতে করে এবার রিপাবলিকানদের জন্য জয়ের একটি বিরল সম্ভাবনা তৈরি হয়েছে।

আব্দুল এল সায়েদের বিরুদ্ধে ট্রাম্পের সরাসরি অবস্থান

আব্দুল এল সায়েদের বিরুদ্ধে সরাসরি মাঠ কাজ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এল সায়েদকে ‘জিহাদি’ হিসেবে অভিহিত করেছেন কোনো ধরনের প্রমাণ ছাড়া। এছাড়া রিপাবলিকানরা সেখানে এল সায়েদের বিরুদ্ধে বিজ্ঞাপনের পেছনে কোটি কোটি টাকা খরচ করেছে।

অপরদিকে এল সায়েদের সঙ্গে সরাসরি ক্যাম্পেইন করেছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

সূত্র: এপি

aliul / aliul

ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে, বললেন ট্রাম্প

কয়েক হাজার ইনজেকশনসহ বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাওয়া যাত্রী আটক

যুক্তরাষ্ট্রের নির্বাচনে অন্যতম আলোচিত আব্দুল এল সায়েদ, জিতবেন তিনি?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কারা নির্বাচিত হবেন, এর গুরুত্ব কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ওমান উপকূলে জাহাজে হামলায় ভারতীয় নাবিক নিহত

মার্কিন নির্বাচন: বাংলাদেশ সময় অনুযায়ী কখন শুরু, ফল জানা যাবে কখন?

থাইল্যান্ডে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, পর্যটকদের ভিসার মেয়াদ কমানোর দাবি

ডেমোক্রেটরা মধ্যবর্তী নির্বাচনে জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থনে ধস

মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের শেষ মুহূর্তেও বিতর্ক ও আইনি লড়াই

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬