ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২৬ বিকাল ৫:৬

বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এর ফলে আবেদনকারীরা প্রয়োজনীয় নথিপত্র নিজেরাই সহজে পূরণ করতে পারবেন এবং এজেন্টের ওপর নির্ভরশীলতা কমবে।

শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় বলেছে, প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ও সহজীকৃত ফরমটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

নতুন ফরমের মাধ্যমে আবেদনকারীরা সহজে প্রয়োজনীয় তথ্য বুঝতে ও পূরণ করতে পারবেন। পাশাপাশি সব ধরনের ভিসার আবেদনে একই ধরনের মানসম্মত ফরম্যাট অনুসরণ করা হবে। এতে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অভিন্নতা বজায় থাকবে।

হাইকমিশনের এ উদ্যোগের লক্ষ্য, ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আবেদনকারীবান্ধব করা। তবে ফরম সহজীকরণের এই উদ্যোগের সঙ্গে ভিসা পাওয়ার যোগ্যতার নতুন কোনো শর্ত যুক্ত করা হয়নি। অর্থাৎ, বিদ্যমান ভিসা যোগ্যতার মানদণ্ডে কোনো পরিবর্তন আনা হয়নি।

ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা এবং বাংলাদেশি আবেদনকারীদের ভোগান্তি কমাতে ভারতীয় হাইকমিশনের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে। 

aliul / aliul

সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী

গাড়ির চোরাই যন্ত্রাংশের গোডাউনের সন্ধান, গ্রেপ্তার ৪

শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

মালয়েশিয়াগামীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ