ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২৬ বিকাল ৫:২৮

সামাজিকমাধ্যম ‘এক্স’-এর স্বয়ংক্রিয় অনুবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ হওয়ায় কূটনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ার কথা জানিয়েছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া।

শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।

আকাজাওয়া জানান, এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী কে, তা তিনি জানেন না। অথচ জাপানি ভাষায় দেওয়া তার মূল পোস্টে প্রধানমন্ত্রীর নাম সঠিকভাবেই উল্লেখ করা হয়েছিল।

এর আগে, গত ২৮ অক্টোবর জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন রিওসেই আকাজাওয়া। বৈঠকের ছবি সংযুক্ত করে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে জাপানি ভাষায় একটি পোস্ট দেন তিনি। তবে এক্সের স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে তারেক রহমানের নামের পরিবর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলে আসে।

শুক্রবার ওই পোস্টটি পুনরায় শেয়ার করে আকাজাওয়া লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে তার মূল জাপানি পোস্টে সঠিক নাম উল্লেখ করা হলেও এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে বিদেশে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। ব্যক্তির নামের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও যে প্ল্যাটফর্মটির অনুবাদ ব্যবস্থায় নির্ভরযোগ্যভাবে পাওয়া যাচ্ছে না, তা নিয়ে মৌলিক পর্যালোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া শুক্রবার মন্ত্রিসভার বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনেও তিনি বলেন, এর আগে কুয়েতের এক মন্ত্রীর সঙ্গে অনলাইনে বৈঠকের বিষয়ে দেয়া পোস্টেও একই ধরনের ভুল হয়েছিল। এটি আসলে একটি গুরুতর বিষয়। বাংলাদেশের জনগণের মধ্যে এই ধারণা তৈরি হতে পারে যে, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী কে—সেটিও জানেন না।

aliul / aliul

সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী

গাড়ির চোরাই যন্ত্রাংশের গোডাউনের সন্ধান, গ্রেপ্তার ৪

শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

মালয়েশিয়াগামীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ