ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

টানা দুটি গোল্ডেন বুটসহ একগাদা রেকর্ড মেসির


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ১১:৪০

চতুর্থ মেজর লিগ সকার মৌসুম শেষ করলেন লিওনেল মেসি। ২০২৬ সালেও গোল্ডেন বুট জিতে গড়লেন রেকর্ড। সদ্য শেষ হওয়া মৌসুমে ২৬ গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় এমএলএস গোল্ডেন বুট জিতলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এফসি ডালাস ফরোয়ার্ড পিটার মুসা (২২ গোল) ও ন্যাশভিলের স্যাম সুরিজের (২১) চেয়ে এগিয়ে থেকে এই পুরস্কার পেলেন তিনি।
এখানেই শেষ নয়। আরও কয়েকটি রেকর্ড গড়েছেন মেসি। লিগে আরও কয়েকটি আক্রমণের ক্যাটাগরিতে শীর্ষস্থানে আছেন তিনি—ম্যাচ প্রতি গোলে প্রথম (০.৮৭), গোল অবদানে প্রথম (৪৩), এক ম্যাচে একাধিক গোলে যৌথভাবে প্রথম (৬), প্রতি ৯০ মিনিটের গোলে দ্বিতীয় (০.৯১)।
চলতি মৌসুমে ২৬ গোলের মধ্যে মাত্র একটি এসেছে পেনাল্টি কিক থেকে। মানে ২৫টি গোল করেছেন পেনাল্টি ছাড়া। এমএলএস ইতিহাসে এক মৌসুমে যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৫ সালে ২৮ গোল করে এই তালিকাতে শীর্ষে আছেন তিনি নিজেই।
২০২৫ সালে ২৯ বার গোল করেছিলেন মেসি। প্রতিযোগিতার ইতিহাসে কেবল দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ২৫ গোল করলেন তিনি।
শেষ তিন মৌসুম বিবেচনায় আনলে মেসি সব মিলিয়ে করেছেন ৭৫ গোল। লিগ ইতিহাসে তিন মৌসুম মিলে যা দ্বিতীয় সর্বোচ্চ। টানা তিন মৌসুমে অন্তত ২০ গোল করে এমএলএস ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি এখন ২০২৩ সালের গোল্ডেন বুট জয়ী ডেনিস বোয়াঙ্গার (২০২৩-২৫) পাশে।
লিগের অন্যতম সেরা আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুটি মৌসুমে অন্তত ৪০ গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন তিনি। ২০২৬ মৌসুমে তিনি ৪৩ গোলে অবদান রাখলেন। তাতে এক মৌসুমে  সর্বোচ্চ গোলে অবদান রাখার তালিকায় তৃতীয় তিনি।
শেষ তিন মৌসুমজুড়ে মেসি মোট ১২৭ গোলে অবদান রেখেছেন, যা লিগ ইতিহাসে নিকটতম প্রতিদ্বন্দ্বী এভান্ডারের (৯৮, ২০২৪-২৬) চেয়ে ২৯টি বেশি।

 

Aminur / Aminur

টানা দুটি গোল্ডেন বুটসহ একগাদা রেকর্ড মেসির

হৃদয়-তাইজুলের বীরত্বে ৩০ রানের লিড পেল বাংলাদেশ

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

মেসি-রোনালদো-নেইমারের এক অদ্ভুত মিল

হৃদয়ের ইতিহাসগড়া ডাবল সেঞ্চুরি

মানুষের হার না মানার নতুন রূপকথা লিখেছিলেন ম্যাক্সওয়েল

ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি

ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার

মুশফিকের পর ক্যাচ শিখিয়ে ফিরলেন লিটন, হৃদয়ের প্রথম ফিফটি

অস্ট্রেলিয়ার সব ক্রিকেটার-কোচই ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’ আগে থেকে জানতেন

অভিষেক হওয়ার দিনেই টেস্টকে বিদায় বললেন শামি

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ