এসআরবি ফোর্সেসের মহাপরিচালক হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ
বিশেষায়িত এলিট ফোর্স ‘এসআরবি ফোর্সেস’-এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ফারুক আহমেদ।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন। দায়িত্বভার গ্রহণের পর ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক বিশেষ স্বাগত দরবার অনুষ্ঠিত হয়।
নবনিযুক্ত মহাপরিচালক ফারুক আহমেদ বিসিএস ১৭তম ব্যাচের মাধ্যমে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে সফলতার পরিচয় দিয়েছেন। এ ছাড়া তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় যুদ্ধবিধ্বস্ত লাইবেরিয়া ও সুদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
যোগদান পরবর্তী স্বাগত দরবারে এসআরবি ফোর্সের সকল সদস্যের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নতুন মহাপরিচালক। তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে দেশের জননিরাপত্তা রক্ষা ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি অনুকরণীয় ‘রোল মডেল’ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
এসআরবি ফোর্সেসের মহাপরিচালক হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২১ বছর পর রাজপথে, শোভাযাত্রায় প্রায় ৭ কিলোমিটার হাঁটলেন তারেক রহমান
২০২৭ সালের কোন মাসে কত দিন ঐচ্ছিক ছুটি
সৌদিতে দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
সচল এফএসআরইউ, বেড়েছে গ্যাস সরবরাহ
রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ৮৫ জন
‘জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে’
ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্র ও সমাজে চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছে
জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন: বিদ্যুৎমন্ত্রী
১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর