ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ৪:২২

গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) সদস্যদের ব্যবহারের জন্য বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমিয়েছে সরকার। এখন থেকে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশের প্রধান ও সদস্যরা।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

পরিপত্রে বলা হয়, গ্রামীণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল প্রদানের প্রাপ্যতা পুনর্নির্ধারণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রের সংশ্লিষ্ট অংশ সংশোধন করেছে।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশ প্রধান ও সদস্যরা প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন। আগে এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে পাঁচ বছরের সময়সীমা নির্ধারিত ছিল।

তবে আগের পরিপত্রে উল্লেখ করা অন্যান্য শর্তাবলি ও সরঞ্জামাদির প্রাপ্যতার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি বলে নতুন পরিপত্রে জানানো হয়েছে।

aliul / aliul

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি

৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

'পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরতে হবে'

আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

জুমাদাল আখিরাহ মাসের তারিখ নির্ধারনের সভা মঙ্গলবার

ঢাকায় আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ

যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে

ই-রিকশা নীতিমালা সংশোধনসহ ১২ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের সমাবেশ