জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় এই অধিবেশন শুরু হয়।
আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন।
এবারের অধিবেশনে ৩টি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন এবং তা নিয়ে আলোচনার পাশাপাশি সংবিধান সংস্কার ও গণভোটের রায় কার্যকরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেতে পারে।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ৮ কার্যদিবস চলতে পারে।
এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। এই অধিবেশনে সরকারি বিল, প্রশ্নোত্তর পর্ব ও জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে সাধারণ আলোচনার মতো নিয়মিত কার্যক্রম থাকবে।
aliul / aliul
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে
এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে
ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি
হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
'পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরতে হবে'
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
জুমাদাল আখিরাহ মাসের তারিখ নির্ধারনের সভা মঙ্গলবার
ঢাকায় আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ