ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

৮ নভেম্বর থেকে ক্র্যাব ক্রীড়া উৎসব শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১০-২০২১ বিকাল ৫:১৮

আগামী ৮ নভেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে ২য় ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২১। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এটির আয়োজন করছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)।

ক্রীড়া উৎসবে ইনডোর ও আউটডোর ফরম্যাটে খেলা অনুষ্ঠিত হবে। ইনডোর গেমসে থাকছে দাবা, ক্যারম, কলব্রিজ, ইন্টারন্যাশনাল ব্রিজ, শুটিং। আউটডোরে থাকছে মিনি ম্যারাথন, ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে ক্র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু।

তিনি জানান, ইনডোর গেমসে দাবা, ইন্টারন্যাশনাল ব্রিজ, কলব্রিজ ক্র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ক্যারম খেলা হবে ক্যারম ফেডারেশনে। ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পল্টন মাঠে। ইতোমধ্যে এসব টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের নাম নিবন্ধন শেষ হয়েছে। 

সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি মিজান মালিক। এছাড়াও এতে বক্তব্য রাখেন ক্র‍্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, ক্র‍্যাবের সাবেক সহ-সভাপতি এস এম আবুল হোসেন, বর্তমান কমিটির সহ-সভাপতি নিত্য গোপাল তুতু। 

এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ওয়ালটন হাইকেট ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ক্র্যাবের ক্রীড়া উৎসবের অংশীদার হিসেবে কাজ করবে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনেও ওয়ালটন সবসময় পৃষ্ঠপোষকতা করে। তারই ধারাবাহিকতায় ক্র্যাবের ক্রীড়া উৎসবে ওয়ালটন পাশে দাঁড়িয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। 

সভাপতির বক্তব্যে ক্র্যাব সভাপতি মিজান মালিক বলেন, ক্র্যাবের ক্রীড়া উৎসবে ওয়ালটন আমাদের পাশে দাঁড়িয়ে ক্র্যাব সদস্যদের খেলাধুলার মানোন্নয়নে ভূমিকা রেখেছে। ওয়ালটন দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে কাজ করছে তেমনি ক্র্যাবের পাশেও দাঁড়ানোর জন্য আমরা কৃতজ্ঞ। 

এমএসএম / এমএসএম

রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

পাঁচ মাস পর পুনর্গঠিত দুদক, চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

তারা ‘ফ্যাসিস্টের দালাল সাংবাদিক’ হিসেবে কারাগারে আছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে