ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কোস্টগার্ডের অভিযানে ৩ ডাকাত আটক


প্রেস রিলিজ  photo প্রেস রিলিজ
প্রকাশিত: ৭-৬-২০২১ বিকাল ৭:৩০

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ ৩ ডাকাতকে দেশীয় পিস্তল, রামদা ও করাতসহ আটক করা হয়। সোমবার (৭ জুন) সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।    

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লে. এস এম তাহসিন রহমান এর নেতৃত্বে ভোলা জেলার দৌলতখান থানাধীন মদনপুরের চর এলাকায় অবস্থানরত কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যগণ কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি করলে কোস্টগার্ড সদস্যগণও পাল্টা গুলি চালায় এবং তাদের আস্তানা ঘিরে ফেলে। পরবর্তীতে ডাকাতের অস্তানা হতে ডাকাত দলের প্রধান জাহাঙ্গীর (৪৫) এবং দুজন সক্রিয় ডাকাত মো. রহিম (৪৭), মো. নুর আলমকে (৩৯) তিনটি দেশীয় পিস্তল, দুটি দা ও দুটি করাতসহ আটক করা হয়। ডাকাত দলের প্রধান জাহাঙ্গীর লক্ষ্মীপুর জেলার কমলনগর থানাধীন চরজগবন্ধু গ্রামের বাসিন্দা মো. আব্দুল আউয়ালের ছেলে। মো. রহিম লক্ষ্মীপুর জেলার কমলনগর থানাধীন চরলরেন্স গ্রামের ছামসুল হকের ছেলে এবং মো নুর আলম চরপলকন গ্রামের আনসার আলী এর ছেলে। ডাকাত সদস্য ও দেশীয় অস্ত্র ভোলা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্ণন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এমএসএম / জামান

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর