রংপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ পালিত
মঙ্গলবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে বেলুন উড়িয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ এর শুভ উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঁইয়া বলেন, হাত ধোয়া দিবস আমাদেরকে বড় শিক্ষা দিয়েছে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিজেকে সুস্থ রাখতে হবে এবং অন্যকেও সুস্থ রাখার জন্য জনসচেতনামূলক প্রচার-প্রচারণা করতে হবে। বাসায় অন্যকেও সুস্থ না থাকে তাহলে আমি কিভাবে সুস্থ থাকব এ জন্য আসুন আমরা সবাই মিলে সচেতনামূলক বৃদ্ধি করি হাত ধোয়াকে
নিশ্চিত করি। তিনি আরো বলেন বিশুদ্ধ পানি দিয়ে হাত ধুলে হাত পরিষ্কার থাকে জীবাণু আক্রান্ত করতে পারে না। আপনারা দেখবেন গ্রামগঞ্জে পাড়া-মহল্লায় যেভাবে এই হাত দিয়ে জীবাণু আক্রান্ত হচ্ছে। ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে শুধু হাত ধোয়া সঠিক ভাবে না হওয়ার কারণে। সঠিক ভাবে হাত ধোয়ার নিয়ম অনেকেই জানেনা। আমরা সঠিক ভাবে হাত ধুবো সুস্থ থাকবো। আমরা হাত ধোয়া শিখলাম এই শিক্ষাটা অন্যদের মাঝে যদি আমরা সরিয়ে দিতে পারি তাহলেই সম্ভব হাত ধোয়ার সংখ্যাটা দিন যাবে বৃদ্ধি পাবে তাহলে জীবাণু মুক্ত বাংলাদেশ গড়ার সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বাহার উদ্দীন মৃধা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা। রংপুর বিভাগের স্যানিটেশনের বর্তমান চিত্র, কোভিড-১৯ মোকাবেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তের গৃহীত কার্যক্রম এবং শতভাগ সেইফলি ম্যানেজড স্যানিটেশন কভারেজ অর্জনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভবিষ্যৎ কর্ম্পরিকল্পনা বিষয়ে উপস্থাপনা উপস্থাপন করেন নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, ওয়াল্ড ভিশনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি
Link Copied