ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রুয়েটের আবাসিক হলসমূহ খুলছে কাল


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ২:৫০
বৃহস্পতিবার (২৮ অক্টোবর)  থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর শিক্ষার্থীদের সকল আবাসিক হলসমূহ স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হচ্ছে। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন বলেন, “ শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে ২৮ অক্টোবর, ২০২১ খ্রিঃ তারিখ হতে অত্র বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ খুলে দেয়া হচ্ছে।”
 
ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল বলেন, “ শিক্ষার্থীরা করোনা সার্টিফিকেট/রেজিষ্ট্রেশন কার্ড জমাদানপূর্বক ২৮অক্টোবর'২১ সকাল ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে প্রবেশ করতে পারবে।”বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা মাহমুদুর রহমান দীপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষাসমূহ চলছে। ইতোমধ্যে ক্যাম্পাসের বাইরে অবস্থান করে পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে সশরীরে অংশগ্রহণ করছেন শিক্ষার্থীরা। তাদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট ২৮ অক্টোবর থেকে হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
 
এতে আরো বলা হয়, হলে উঠার আগে শিক্ষার্থীদের করোনা টিকার সনদ ও তথ্য হল প্রাধ্যক্ষরা সংগ্রহ করছেন। শিক্ষার্থীরা হলের আসার আগে হলের পরিষ্কার-পরিছন্নতা, স্বাস্থ্য সামগ্রী নিশ্চিতকরণ ও রুয়েট মেডিক্যালে আইসোলেশন সেন্টার তৈরি রাখাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এর আগে গত ০৩ অক্টোবর'২১ অনুষ্ঠিত সিন্ডিকেট-এর ৯৩ তম (জরুরী) সভায় শিক্ষার্থীদের সকল আবাসিক হলসমূহ স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু