ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সকাল থেকে আকাশ মেঘলা, ঢাকায় বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৬-২০২১ সকাল ৯:৫৪

সকাল থেকেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। ঘড়ির কাঁটার দিকে না তাকালে বোঝার উপায় নেই রাত গড়িয়ে সকাল হয়েছে। আকাশ মেঘলা থাকায় প্রকৃতিতে আলো ফোটেনি। এর মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। যা দিনভর ভোগান্তির আভাস দিচ্ছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে সকাল ৬টার পর থেকে। বৃষ্টির এ ধারা আজ প্রায় সারাদিনই থাকতে পারে। একটানা হয়তো বৃষ্টি হবে না, তবে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া আকাশও মেঘলা থাকতে পারে।

তিনি বলেন, মূলত মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে আগামী তিন থেকে চারদিন অনেক বেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে বৃষ্টির বাইরে বড় কোনো ঝড়ের আভাস আপাতত নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং তা আরো অগ্রসর হওয়ার জন্য আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু দেশের পূর্বাঞ্চলের ওপর সক্রিয় এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া দাবদাহ কিছুটা প্রশমিত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

প্রীতি / প্রীতি

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা