ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে উদীচীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


দেশব্যাপী সামপ্রদায়িক সহিংসতার বিচার, বাক স্বাধীনতা, মুক্তচিন্তা ও সুস্থ সংস্কৃতি চর্চার পথ অবাধ করার দাবী জানিয়ে রাজশাহীতে উদীচীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষকী উদযাপিত হয়েছে। 

শুক্রবার ২৯ অক্টোবর'২১ বিকাল ৪ টায় রাজশাহী নগরীর (ফুদকী পাড়া পদ্মাপাড়) রবীন্দ্র নজরুল মঞ্চে "নৈঃশব্দ্য ভেঙে জেগে ওঠো দ্রোহে" স্লোগানকে ধারণ করে জাতীয় সংগীত ও সংগঠন সংগীত গেয়ে জাতীয় পতাকা ও সংগঠন পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয় উদীচীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালা। আলোচনা সভায় উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ'র সভাপতিত্বে ও সহ-সভাপতি ড. রাজীব ব্যাণার্জীর সঞ্চাচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জি,  বীরমুক্তিযোদ্ধা কবি অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, শিক্ষক নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা ও কলামিস্ট প্রশান্ত কুমার সাহা,  কবি আরিফুল হক কুমার, উদীচীর সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর মালেক, অধ্যক্ষ রাজ কুমার সরকার,  বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উদীচী রাজশাহী জেলা সংসদের সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল। 
 
আলোচনা সভা শেষে উদীচী ও রাজশাহী খেলাঘর আসর সাংস্কৃতিক পরিবেশনা করেন। উদীচী'র সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহন করেন আফরোজা আহমেদ, তরুণ ধর, মতিয়ার রহমান, তর্পণা দে, শাহিনুর রহমান সোনা, বিধান চন্দ্র, সেলিনা বানু, রতন ভট্টাচার্য, সন্তোষ কুমার, সোমা ভৌমিক, সুস্মিতা  ফণি, শিউলি মার্ডি,সাথী আকতার, অনিক ও তবলা সংগদে ছিলেন রথিজিৎ কুমার দাস। রাজশাহী খেলাঘর আসরের পরিবেশনায় ছিলেন হালিমা, সেঁজুতি, লাবণ্য, তমা, অন্তরা, রাব্বি, অন্তর ও তবলা সংগদে ছিলেন জয় ক্রিষ্টোফার বিশ্বাস । 

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু