সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুজিব বর্ষে পুলিশ,জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সদর মডেল থানার সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সহিদুর রহমান ও এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো. আবু সাইদ,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন,সুনামগঞ্জ সদর উপজেলা বিট পুলিশিং সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ,মুক্তিযোদ্ধা মকসুদ আলী,জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,জেলা পুলিশের টিআই মো. সামছুল আলম,সদর থানার(তদন্ত) এজাজুল ইসলাম,সদর থানার ওসি( অপারেশন) মো. আব্দুল আউয়াল,সুনামগঞ্জ জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সুহে মিয়া,সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন,এস আই প্রদীপ চক্রবর্তী,পুলিশ সার্জেন্ট ঝন্টু বৈদ্য,সাজেন্ট তোফাজ্জল হোসেন,এস আই শরিফ উদ্দিন,এসআই কামরুল হাসান,এস আই আমির হোসেন,এসআই জাহাঙ্গীর হোসেন,এসআই কবির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ জঙ্গী দমনে পুলিশের ভূমিকা উজ্জল দৃষ্টান্ত। পুলিশ এই দেশের জনসংখ্যার তুলনায় অনেক কম তাই এই সম্প্রীতি ও আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে সাধারন জনগনকে আরো সচেতন হয়ে পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগিতা করলেই সম্প্রীতির এই জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন করা এই বাংলাদেশের তার সুযোগ্য উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দেশকে বিশ্বে একটি সমৃদ্ধির দিকে নিয়ে গেছেন। তাই এই দেশকে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে হলে দেশের প্রতিটি মানুষকে সোনার মানুষ হবার আহবান জানান।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা
Link Copied