রংপুরের আধুনিক শিল্পকলা একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আগামি ডিসেম্বর মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের সাংস্কৃতিক ঐতিহ্য আধুনিক শিল্পকলা একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ শনিবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমির নবনির্মিত আধুনিক ভবন পরিদর্শন এবং প্রস্তুতিমূলক অনুষ্ঠান উপভোগের সময় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি এ সব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সাংস্কৃতিক আন্দোলন বেগবান করতে এবং সৃজনশীল শিল্পী ও শিল্পের বিকাশের মাধ্যমে জঙ্গীবাদ রোধ করতে দেশের জেলাÑউপজেলায় আধুনিক শিল্পকলা ভবন নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করছেন। দেশের ৬৪ টি জেলায় ৬৪টি বধ্যভূমি নির্মিত হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চায়ন করা হবে। তিনি বলেন, হারিয়ে যাওয়া লোকজ শিল্পÑসংস্কৃতি,ভাওয়াইয়া গানসহ আঞ্চলিক গান সংরক্ষণ ও দুঃস্থ শিল্পীদের কল্যানে শিল্পকলা একাডেমি প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসময় তিনি রংপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালচারাল অফিসার নুঝাত তাবাসুম রিমু, রংপুর নাট্য কেন্দ্রে সভাপতি কাজী মোঃ জুন্নুন, সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ ও পি ডাব্লিউ ডির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক