করোনায় মৃত্যুশূন্য রামেক হাসপাতাল
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোনো রোগী মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ সময় সাতজন রোগী ভর্তি হলেও তিনজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সর্বশেষ গত ২৫ অক্টোবর মৃত্যুশূন্য দিন কেটেছে রামেক হাসপাতালের করোনা ইউনিটে। এর আগে প্রায় পাঁচ মাস আগে ১৫ মে মারা যাননি কোনো রোগী।
রোববার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যায়নি।
১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫২ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৮ জন। বর্তমানে রাজশাহীর ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নাটোরের ছয়জন, নওগাঁর পাঁচজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার একজন, চুয়াডাঙ্গার একজন, দিনাজপুরের একজন, মেহেরপুরের একজন এবং সৈয়দপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১১ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন তিনজন।
এর আগে শনিবার (৩০ অক্টোবর) রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬১ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে দুজনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার ২১৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৯ জনের। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে ৩ দশমিক ৪৩ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ৯ দশমিক ৩৮ শতাংশ।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন