রাজশাহীতে দূর্নীতিবাজ দুই শিক্ষা ক্যাডারের বিরুদ্ধে মানববন্ধন
রাজশাহী শিক্ষা বোর্ড সচিব ড. মোয়াজ্জেম হোসেন ও রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের পরিচালক ড. কামাল হোসেন এবং সহকারী পরিচালক আবু রেজা আজাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর (রোববার) বেলা ১১ টায় রাজশাহী মহানগরীর রেলগেট গোরহাঙ্গা মোড়ে (শহীদ কামারুজ্জামান চত্বর) উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভুখন্ড স্বাধীন বাংলাদেশ। সেই মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটুক্তি করেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হোসেন। অপরদিকে এমপিও ভুক্তির নামে অনিয়ম দুর্নীতি করে শত শত কোটি টাকা লোপাট করেন আঞ্চলিক শিক্ষা ভবনের পরিচালক ড. কামাল হোসেন ও সহকারী পরিচালক আবু রেজা আজাদ। তাদের সেই লোপাটের সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর তারা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ব্যুরো প্রধান ফারুক আহমেদ তার বার্তা সম্পাদকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। উক্ত দুই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবসহ জাতীয় চারটি সাংবাদিক সংগঠনের জেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ। এছাড়াও মানববন্ধনে সুশীল সমাজ ও বীর মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন।
শহীদ বীর মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে কটুক্তিকারী শিক্ষা বোর্ড সচিব ড. মোয়াজ্জেম হোসেনকে অবিলম্বে অপসারণসহ শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনের বক্তারা। অপরদিকে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের নামে মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাকারী আঞ্চলিক শিক্ষা ভবনের পরিচালক ও সহকারী পরিচালককে অপসারণ ও দ্রুত মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় মানববন্ধনে। এছাড়াও সাংবাদিক নেতারা মানববন্ধনে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুততার সাথে উক্ত কর্মকর্তাদের অপসারণ ও মামলা প্রত্যাহার না করা হলে, বৃহত্তর আনন্দোলনে যাবেন তারা।
এমন সময় মানববন্ধনে অতর্কিত হামলা করেন সন্ত্রাসীবাহিনী। উক্ত দুই কর্মকর্তার ইন্ধনে রফিকুল ইসলাম সহ অনেকজন এই হামলায় অংশ নেয়। এ হামলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক দৈনিক রূপালী দেশ পত্রিকার রাজশাহী প্রতিনিধি রেজাউল করিম-সহ ৫ জন দৈনিক পত্রিকার সাংবাদিক আহত হন। তারা পুলিশের সহযোগিতায় সেখান উদ্ধার হয়ে রামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বোয়ালিয়া থানায় অভিযোগ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন, রাজশাহী শাখার সভাপতি শাহিনুর রহমান সোনা, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজশাহী শাখার সহঃ সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির রাজশাহী কমিটির সাধারণ সম্পাদক সুমন হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান পাইলট, সাধারণ সম্পাদক সাগর নোমানী, বীর মুক্তিযোদ্ধা অশিত কুমার , বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন আহমদ দিলজিত, এডভোকেট জজ কোর্টের পিপি পূর্নীমা ভট্টাচার্য মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন সাগর
-সহ মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ ।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied