ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আগামীকাল থেকে রংপুরে শুরু হচ্ছে আয়কর রির্টান গ্রহণ ও কর তথ্যসেবা প্রদান কার্যক্রম


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৩১-১০-২০২১ দুপুর ৪:৩০

রংপুর কর অঞ্চলে ৮৫০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে মাসব্যাপী আয়কর রির্টান গ্রহণ ও কর তথ্যসেবা প্রদান কার্যক্রম আগামীকাল (১-১১-২১)শুরু হচ্ছে। আজ(৩১-১০-২১) রোববার দুপুরে নগরীর কাচারী বাজারস্থ রংপুর কর অঞ্চল ভবনে সংবাদ সম্মেলনে কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রির্টান দাখিলের সুবিধার্থে রংপুর করঅঞ্চল কার্যালয় প্রাঙ্গনে আয়কর মেলার আদলে উৎসব মুখর পরিবেশে মাসব্যাপী আয়কর রির্টান গ্রহণ ও কর তথ্যসেবা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শুক্রবার ও শনিবারসহ সরকারী ছুটির ব্যতিত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বুথের মাধ্যমে আয়কর রির্টান গ্রহণ, অনলাইনে রির্টাণ সাবমিশন বা ই-ফাইলিং বিষয়ে পরামর্শ প্রদান, তাৎক্ষনিক প্রাপ্তি স্বীকারপত্র প্রদান, রিটার্ন ও চালান ফরম প্রদান, আয়কর বিষয়ক পরামর্শ প্রদান, ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন সেবা প্রদান করা হবে। এ কার্যক্রমে রংপুর কর অঞ্চলের পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুরসহ ৭টি জেলা এবং বদরগঞ্জ, পাবর্তীপুর, ফুলবাড়ি, বোচাগঞ্জ, উলিপুর, দেবীগঞ্জ ও পীরগঞ্জ উপজেলা একযোগে মাসব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।

     তিনি আরও জানান, বিগত ২০২০-২১ করবর্ষে রংপুর কর অঞ্চলে আয়কর রির্টান জমা দিয়েছেন ৮৩ হাজার ২৮৩ জন করদাতা, সেবা গ্রহণ করেছেন, ২ লাখ ৪৯ হাজার ৮৪৯ জন এবং আয়কর আদায় হয়েছে ২৬ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ২৫৫ টাকা। মোট টিআইএনধারী করদাতার সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৭৩১ জন। এসময়ে (২০২০-২০২১) আয়কর আদায় হয়েছে ৭৭৯ কোটি টাকা যা বাজেট লক্ষ্যমাত্রার চেযে ১৯ কোটি টাকা বেশী ।বাজেট লক্ষ্যমাত্রা ছিল ৭৬০ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে   অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান ,সাংবাদিক আব্দুস সাহেদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পি,অতিরিক্ত কর কমিশনার মোঃ মঞ্জুর আলম, সহকারী কর কমিশনার সৈয়দ নুরুল হুদা,  উপ-কর কমিশনার তাজ মোহাম্মদ তরফদার, রাউফুর রহমান, কর পরিদর্শক মহিদুল ইসলামসহ সহ কর অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তারা। 

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি