ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঢাকায় প্রতিদিন ৪০ হাজার স্কুলশিক্ষার্থীকে টিকা দেয়া হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ১২:২

রাজধানীর আটটি কেন্দ্রে প্রতিদিন ৪০ হাজার শিশুকে করোনা ভাইরাসের টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভবে দেয়া টিকায় ভালো ফল পাওয়া গেছে। ঢাকার ৮টি স্কুলে টিকা কার্যক্রম শুরু করেছি আমরা। প্রতিদিন প্রতি কেন্দ্রে ৫ হাজার করে ৮টি কেন্দ্রে ৪০ হাজার টিকা দেয়া হবে।

ইউরোপ-আমেরিকার মতো শিক্ষার্থীদেরও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ফাইজারের টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ইউরোপ আমেরিকায় যে টিকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে স্কুল শিক্ষার্থীদের সেই টিকা দেওয়া হচ্ছে। ৮২ লাখ ফাইজার টিকা আছে। ১২ থেকে ১৭ বছরের জন্য মোট টিকা লাগবে ৩ কোটি। নিশ্চিত আছে ২ কোটি।

টিকা কার্যক্রম উদ্বোধনের সময় জাহিদ মালেক বলেন, ১৪ নভেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষাদের টিকার আওতায় আনা সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করবো। বাংলাদেশে এখন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য বিভাগ ভালো কাজ করায় মৃত্যুর হার কমেছে।

সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে না থাকলে আমাদের সকল কর্মকাণ্ড থেমে যায়। সবার সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে ও বিশ্বে ২৬তম অবস্থানে রয়েছি। আমাদের সবার স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে।

দীর্ঘ প্রতীক্ষার পর আজ স্কুল-কলেজ পড়ুয়া ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধনের সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও ছিলেন।

প্রথম দিনে শুধু আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে রাজধানীর ৮টি স্কুলে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের।

ঢাকার শিক্ষার্থীদের টিকা দিতে প্রাথমিকভাবে আটটি কেন্দ্র প্রস্তুত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ছাড়া বাকি ৭টি কেন্দ্র হচ্ছে- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল (ভাটারা), সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (মালিবাগ), চিটাগং গ্রামার স্কুল (বনানী), কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ (ধানমন্ডি), ঢাকা কমার্স কলেজ (চিড়িয়াখানা রোড), স্কলাস্টিকা (মিরপুর-১৩) ও সাউথ ব্রিজ স্কুল (উত্তরা)।

জামান / জামান

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি