ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

লেনদেনের প্রথম ঘণ্টায় পতনে শেয়ারবাজার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ৩:৫

দেশের শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে পতন হয়েছে মূল্যসূচকের।

গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উপস্থাপনের পর থেকেই শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

অর্থমন্ত্রী ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট দিয়েছেন। প্রস্তাবিত এই বাজেটে করপোরেট কর হার কমানোর প্রস্তাব দেয়া হয়েছে।

দুই দিন নিম্নমুখী থাকার পর মঙ্গলবার লেনদেনের শুরুতে প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্টে বেড়ে যায়।

তবে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টার লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্টে কমেছে। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৬ পয়েন্ট কমেছে। আর ডিএসই-৩০ সূচক কমেছে ১১পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২১৮টির। আর ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৯ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ১১ কোটি ১১ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৯৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

প্রীতি / প্রীতি

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক