বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
বিনিয়োগকারী শিক্ষা, সচেতনতা ও সুরক্ষা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও উদযাপন হতে যাচ্ছে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’। এবারের আয়োজনে ডিজিটাল প্রতারণা ও বিনিয়োগসংক্রান্ত ঝুঁকি সম্পর্কে বিনিয়োগকারীদের সচেতন করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে আয়োজিত এ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বিনিয়োগকারী শিক্ষা ও সচেতনতা, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং ডিজিটাল প্রতারণা ও বিনিয়োগসংক্রান্ত ঝুঁকি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি শেয়ারবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’ প্রতিপাদ্যের ওপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনরা অংশ নেবেন।
aliul / aliul
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক