টস জিতেছে বাংলাদেশ : শরিফুলের অভিষেক
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ২য় ওয়ানডে আজ মিরপুরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে ১-০ তে এগিয়ে টাইগাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।
এই ম্যাচটিতে দুটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। মোহাম্মদ মিথুনের বদলে এসেছেন মোসাদ্দেক। যিনি ওয়ানডে খেলার সুযোগ পেলেন প্রায় দুই বছর পর! মোসাদ্দেকের সর্বশেষ ওয়ানডেটি ছিল ২০১৯ সালের জুলাইয়ে। সেবারও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
এই ম্যাচেই অভিষেক হচ্ছে পেসার শরিফুল ইসলামের। মূলত তাসকিনের বদলে এসেছেন তরুণ এই পেসার। অপর দিকে শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ : দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।
প্রীতি / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ