ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জামিনে মুক্ত হলেন রাজশাহীর ১৪ তরুণ সাংবাদিক


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ৪:৪৭
মিথ্যা মামলায় ফাঁসানো ১৪ জন তরুণ সাংবাদিককে জামিন দিয়েছেন রাজশাহী  মেট্রোপলিটন আদালত-২-এর বিচারক শঙ্কর কুমার বিশ্বাস। সাংবাদিকদের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান বাদশা। এছাড়া এ সময় সাংবাদিকদের পক্ষে আদালতে দাঁড়ান উকিল বারের সাধারণ সম্পাদক পারভেজ জাহিদী, সিনিয়র অ্যাডভোকেট মুতাসিম বিল্লাহ্, ‍অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুনসহ আরো ৯ জন আইনজীবী। এ সময় বিচারক আইনজীবীদের কথা গুরুত্বের সাথে শোনেন এবং অপরাধ পর্যালোচনা এ জামিন আদেশ দেন। 
 
প্রশাসনের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে হামলার বিষয়ে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছেন রাজশাহী আদালতে কর্মরত আইনজীবীরা। এদিকে মানববন্ধনে উপস্থিত থাকা দুই বীর মুক্তিযোদ্ধাকে অপমান-অপদস্ত করায় ফুঁসে উঠেছেন রাজশাহীর বীর মুক্তিযোদ্ধারা। তারা খুব তাড়াতাড়ি মানববন্ধনে হামলাকারী সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন।
 
বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব, হামলায় আক্রান্তদের রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ), মানবাধিকার সাংবাদিক সংগঠন (আইএইচসিআরএফ), বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 
 
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ও চারটি জাতীয় পর্যায়ের সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের স্থানীয় কমিটির ব্যানারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও রাজশাহীর দুই দুর্নীতিবাজ শিক্ষা বিভাগের কর্মকর্তার অপসারণের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন বন্ধ করার জন্য দৈনিক কালের কণ্ঠের রাজশাহী প্রতিনিধি ও আরইউজে সভাপতি রফিকুল ইসলাম দুর্নীতিবাজদের এজেন্ডা বাস্তবায়ন করতে সন্ত্রাসী হামলা চালান। সন্ত্রাসী মামলা প্রতিহত করতে গিয়ে বরেন্দ্র প্রেসক্লাবের পাঁচ সাংবাদিক আহত হন। এরপর রাতের আঁধারে রফিকুলের পক্ষে আরেক সাংবাদিক নেতা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ১৪ তরুণ সাংবাদিকের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
 
১৪ সাংবাদিক হলেন- দৈনিক সকালের সময়ের রাজশাহী ব্যুরোপ্রধান শাহিনুর রহমান সোনা, এশিয়ান টিভি রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন, আনন্দ টিভি রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলো রাজশাহী ব্যুরোপ্রধান ফারুক আহমেদ, দৈনিক গণমুক্তির রাজশাহী ব্যুরোপ্রধান মাযহারুল ইসলাম চপল, দৈনিক গণকণ্ঠের ব্যুরোপ্রধান লিয়াকত হোসেন, দৈনিক স্বদেশ প্রতিদিনের রাজশাহী ব্যুরোপ্রধান আল আমিন হোসেন, দৈনিক বিশ্ব মানচিত্রর ব্যুরোপ্রধান ওদুদুজ্জামান সুবাস, দৈনিক রুপালী দেশ-এর রাজশাহী প্রতিনিধি রেজাউল করিম, ডেইলি ইন্ডাস্ট্রির রাজশাহী প্রতিনিধি শাহীন সাগর, দৈনিক বিচিত্রার রাজশাহী প্রতিনিধি সাগর নোমানী, দৈনিক বাংলাদেশ সমাচারের রাজশাহী প্রতিনিধি জুবায়ের আলম রাজন, দৈনিক আমাদের মাতৃভূমির সুমন হোসেন ও ভোরের আভা.কম-এর হারুন অর রশিদ।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু