ডিএসইর সিআরও‘র পদত্যাগ
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) শওকত জাহান খান পদত্যাগ করেছেন। গত ৩ অক্টোবর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আব্দুল মতিন পাটোয়ারীর পদত্যাগের এক মাস পর ডিএসইর সিআরও পদত্যাগ করলেন। তবে নিয়ম অনুযায়ী জানুয়ারি থেকে তার পদত্যাগপত্র গৃহীত হবে। মঙ্গলবার (২ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএসইর চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার।
তিনি বলেন, সিআরও শওকত জাহান খান ডিসির কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন। শওকত জাহান খান (এফসিএমএ) ডিএসইর সিআরও হিসেবে যোগদান করেন গত ১ সেপ্টেম্বর। যোগদানের মাত্র দুই মাস পর তিনি পদত্যাগ করলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ জানুয়ারিতে অসুস্থতার কারণে একেএম জিয়াউল হাসান সিআরও থেকে পদত্যাগ করেন। এরপর থেকে পদটি শূন্য হয়।
জামান / জামান
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
Link Copied