ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

চরফ্যাসনে যাত্রীবাহী বাস খাদে


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ৩-১১-২০২১ বিকাল ৫:৫০

চরফ্যাসন উপজেলার পানির কল রাস্তার মাথাসংলগ্ন যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ২২ জন আহত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) দুপুরে চরফ্যাসন-শশীভূষণ সড়কের এওয়াজপুর ইউনিয়নের পানির কল রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশুসহ নারী ও পুরুষ যাত্রী রয়েছে। এরমধ্যে গুরুতর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

জানা গেছে, দুপুরে বাসটি (ভোলা ব-০৫-০০৫৪) চরফ্যাসন থেকে দক্ষিণ আইচা যাত্রী নিয়ে যাচ্ছিল। পানির কল রাস্তার মাথায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

শশীভূষণ থানার (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত